শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলাম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলাম জানাজা অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে এগারোটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়–স্বজনসহ প্রমুখ।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা।

পুলিশের একটি চৌকস দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

উল্লেখ্য, নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(৭ জুন) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়–স্বজন রেখে গেছেন।

 

এমি/দীপ্ত নিউজ