শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ফেসবুক লাইভে এসে ফোনালাপের রহস্য ফাঁস করলেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেসবুক লাইভে এসে ফোনালাপের রহস্য ফাঁস করলেন তামিম

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপকে কেন্দ্র করেবেশ আলোচনা–সমালোচনা চলছিল দেশজুড়ে। একদিন পর সেই ফোনালাপের রহস্য ফাঁস করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

বুধবার (২০ মার্চ) দুপুরেই নিজের ফেসবুকে লাইভে আসার ঘোষণা দিয়ে রেখেছিলেন তামিম। ঠিক সন্ধ্যা ৭টায় মিরাজকে নিয়ে লাইভে আসেন তিনি। এসময় লাইভে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকেও যুক্ত করেন এই ক্রিকেটার। এই ৪ ক্রিকেটার মিলে ফাঁস করেন আসল রহস্য।

মূলত ইচ্ছা করেই নিজেদের ওই ফোন কল ফাঁস করেছেন তামিম এবং মিরাজ। ওই ফোন কলটি ছিল মোবাইলভিত্তিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদের নতুন একটি ক্যাম্পেইনের অংশ। তামিম–মিরাজের সঙ্গে এই ক্যাম্পেইনে কাজ করছেন মাহমুদউল্লাহ–মুশফিকও। লাইভে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটাররা।

মঙ্গলবার রাতে হুট করেই কয়েকটি সংবাদমাধ্যমে তামিম এবং মিরাজের ফোনালাপ ফাঁস হয়। সিনিয়র দুই ক্রিকেটারের চাঞ্চল্যকর এই ফোনালাপে মুশফিকুর রহিম এবং মিরাজকে হুমকি–ধামকি দিতে শোনা যায় তামিমকে। ফলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়। একদিন পরে তামিম নিজেই বিষয়টি সবার সামনে নিয়ে আসেন তামিম নিজেই।

লাইভে তামিমদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর মিশুক। এসময় তিনি ক্যাম্পেইনের বিস্তারিত জানান।

 

এসএ/দীপ্ত সংবাদ