শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফেসবুকে আনফ্রেন্ড ডে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেসবুকে আনফ্রেন্ড ডে আজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার বন্ধু তালিকায় অনেক মানুষ আছেন যাদের আপনি চেনেন না। কেউ কেই আপনাকে বিরক্ত করেন। তাদের বন্ধু তালিকা থেকে ছাটাই করতে চান? তাহলে আজকের দিনটি আপনার।

কারণ আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস। ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগ প্লাটফর্মের মাধ্যমে। কিন্তু ফ্রেন্ড বা বন্ধু শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ।

অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেওয়া।

২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া।

অনেক ব্যক্তি আছেন যারা অনেক সময় অহেতুক এসএমএস দিয়ে বিরক্ত করেন। উল্টা-পাল্টা কমেন্ট করেন। তাই এমন ব্যক্তিদের চাইলে আজ আনফ্রেন্ড করতে পারেন। এটাই হতে পারে আনফ্রেন্ড দিবসের সেরা উদযাপন। এতে আপনার বন্ধু তালিকা আরও সমৃদ্ধ হবে এবং গুরুত্বপূর্ণ কাউকে অ্যাড করতে পারবেন।