শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

ফের বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের বাড়তে পারে তাপমাত্রা
বাড়তে পারে তাপমাত্রা

গত দু–দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে ঝড়–বৃষ্টি হচ্ছিল, এর প্রবণতা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় ঝড়–বৃষ্টি আরও কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ এলাকা) এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ এলাকা) অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।মঙ্গলবার ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তবে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

যূথী/ দীপ্ত সংবাদ