শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাণিজ্য

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা। বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৬ কোটি ১৮ লাখ ডলার।

চলতি বছর জানুয়ারি মাসে ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ওই হিসেবে ফেব্রুয়ারি মাসে ৩৯ কোটি ৭৭ লাখ ডলার কম এসেছে।

সামনে দু’টি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ কারণে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এফএম/দীপ্ত সংবাদ