শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

ফেব্রুয়ারিতে ঢাকায় ‘নিনইয়ো-আর্ট অ্যান্ড বিউটি অব জাপানিজ ডলস’ প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারিতে ঢাকায় ‘নিনইয়ো-আর্ট অ্যান্ড বিউটি অব জাপানিজ ডলস’ প্রদর্শনী

আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নিনইয়ো– আর্ট অ্যান্ড বিউটি অব জাপানিজ ডলস’ শীর্ষক জাপানি পুতুল প্রদর্শনী।

বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় জাপান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ১৬ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত।

জাপানি ভাষায় ‘নিনইয়ো’ মানে পুতুল। এই প্রদর্শনী জাপানের ইতিহাস ও লোকসংস্কৃতিতে লালিত জাপানি পুতুল ও এর সংস্কৃতি তুলে ধরে।

এই প্রদর্শনীর থিমগুলো চারটি বিভাগে বিভক্ত। থিমগুলো হলো: ‘শিশুদের বেড়ে উঠার জন্য প্রার্থনা করবেন নিনইয়ো’, ‘চারুকলা হিসেবে নিনইয়ো’, ‘লোকশিল্প হিসেবে নিনইয়ো’ ও ‘নিনইয়ো সংস্কৃতির বিস্তার’।

মৌসুমি উৎসবগুলোতে ব্যবহৃত হয় ‘শিশুদের বৃদ্ধির জন্য প্রার্থনারত নিনইয়ো’। এ ছাড়া প্রশংসার জন্য ‘সূক্ষ্ম শিল্প হিসেবে নিনইয়ো’ বিভিন্ন কৌশল, প্রযুক্তি ও শৈলীর মাধ্যমে চিহ্নিত করা হয়। লোক শিল্প হিসেবে নিনইয়ো স্থানীয় বৈচিত্র্য ও সাধারণ সৌন্দর্যের প্রতীক।

জাপান দূতাবাস আশা করছে, জাপানি পুতুলের সুন্দর উপস্থাপনায় বাংলাদেশের মানুষ মুগ্ধ হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।