শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খেলা

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের হারের প্রভাব পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। দুই ধাপ পিছিয়ে এখন ১৮৬ নম্বরে আছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও রেটিং পয়েন্ট সামান্য বেড়েছে জামাল ভূঁইয়াদের—০.০৪।

৫ সেপ্টেম্বর ভুটান সফরে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১–০ গোলে হারায় বাংলাদেশ। দুই দিন পর ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায় লাল–সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬.৬৭। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তাদের অবস্থান এখন ১৮৪–তে।

এদিকে, ২ দশমিক চার–ছয় পয়েন্ট হারালেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। পরের চারটি অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।

 

মোহাম্মদ হাসিব/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।