শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ফিজিওথেরাপি দিবসে আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিজিওথেরাপি দিবসে আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ছাত্র–জনতার আন্দোলনে আহতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ছাত্র–জনতার গণ অভ্যুত্থানে দেশব্যাপী চলে তৎকালীন আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর হামলা। এতে হাজারের বেশি নিহতের পাশাপাশি আহতের সংখ্যা বহু। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসলো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন।

এর আগে ফিজিওথেরাপি দিবসের র‍্যালি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরুর আগে শহীদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় কথা বলেন ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এ সময় নিজেদের আক্ষেপের কথা তুলে ধরে ফিজিওথেরাপিস্টরা জানান, ফিজিওথেরাপি চিকিৎসা সেবার গুরুত্ব থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারা অবহেলিত। সব হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদ থাকলেও নিয়োগ দেয়া হচ্ছে না। অবিলম্বে নিয়োগ দেয়াসহ তিন দফা দাবি জানান সরকারের কাছে।

রুবায়েত / আল/ দীপ্ত সংবাদ