শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ফাইনালে টসে জিতে বোলিংয়ে ফরচুন বরিশাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফাইনালে টসে জিতে বোলিংয়ে  ফরচুন বরিশাল

বিপিএলের একাদশ আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের বরিশাল। ফলে আগে ব্যাট করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং।

এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস।

ফরচুন বরিশালের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগাং কিংসের একাদশ : খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।