দীপ্ত নিউজ
ক্রিকেট

ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল তারা বাংলাদেশের মুখোমুখি হবে। নেট রান রেটে আফগানদের পেছনে ফেলে ফাইনাল খেলতে হলে এই ম্যাচে লিটন দাসদের জিততে হবে সমীকরণ মিলিয়ে।

সোমবার (১৯ অক্টোবর) জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম‌্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশকে ৯৯ রানের বড় ব‌্যবধানে হারিয়েছিলো।

নিজেদের শেষ ম‌্যাচে তামিম–তাওহীদরা আফগানিস্তানকে হারালে এবং রান রেটের সামান‌্য মারপ্যাঁচে বাংলাদেশ চলে যেতে পারে ফাইনালে।

বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করে, তাহলে ফাইনালে ওঠার সমীকরণ অনুযায়ী, জিততে হবে ৪১ ওভার তিন বলে। আর যদি আগে ব্যাট করে তাহলে, আফগানদের ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে হারাতে পারলে সিরিজের ফাইনাল খেলার সুযোগ পাবে ফিল সিমন্সের শিষ্যরা।

তবে ম‌্যাচ হেরে গেলে, ঢাকায় অপেক্ষা করা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে তাদের।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।