দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফরিদপুরে সাবেক প্রধান শিক্ষিকা লায়লা চৌধুরী মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফরিদপুরে সাবেক প্রধান শিক্ষিকা লায়লা চৌধুরী মারা গেছেন
সাবেক প্রধান শিক্ষিকা লায়লা চৌধুরী

ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা লায়লা চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে লায়লা চৌধুরীর বয়স হয়েছিল ৯২ বছর।

ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিবউদ্দিন আহমেদের স্ত্রী লায়লা চৌধুরী ভারত বিভক্ত হওয়ার আগে শান্তি নিকেতনের ছাত্রী ছিলেন।

তিনি ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩১ বছর।

 

আল/ দীপ্ত সংবাদ