শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকের আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকের আলী

এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দ্বায়িত্বে থাকা জাকের আলী অনিক।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ব্যর্থতার দায় স্বীকার করেই সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লিটন দাসের চোটে নেতৃত্বের দায়িত্ব পাওয়া জাকের আলী বুধবার (১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’

এশিয়া কাপে ব্যর্থতার প্রসঙ্গে জাকের আলী যোগ করেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’