শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থীদের অবস্থান

প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাবলীগ জামাতের সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে তাবলীগ জামাতের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

সাদপন্থী তাবলীগ জামাতের মিডিয়া কমিউনিকেশন অফিসার মো. সায়েম জানান, সাদ অনুসারীদের প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য তাবলীগ জামাতের সদস্যরা সকাল সাড়ে ৮টা থেকে কাকরাইল মসজিদের সামনে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান করছি। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে আমাদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন।