শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলো এশিয়াটিক থ্রিসিক্সটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলো এশিয়াটিক থ্রিসিক্সটি

দেশের চলমান ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তারা খাবার, পানি ও চিকিৎসা সেবার সংকটে পড়েছেন। এই বিপর্যয়ের সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে অনেকের মতো এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারও তাদের পাশে দাঁড়িয়েছে।

“আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই” এই আহ্বান নিয়ে, এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় তার সমান অংশ। তারপর বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই পুরো অর্থই পৌঁছে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

এশিয়াটিক থ্রিসিক্সটি সব সময়ই সমাজের কল্যাণে নিবেদিত, এবং জাতির বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে।

উল্লেখ্য, এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক থ্রিসিক্সটি অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়, যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে।

 

এসএ/দীপ্ত সংবাদ