শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির জেরে আরএমপিতে ১২টি মামলা, গ্রেপ্তার ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির জেরে আরএমপিতে ১২টি মামলা, গ্রেপ্তার ১৪

বিএনপি‘র একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনার পর রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১২টি মামলা করা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের ওই বক্তব্যের পর থেকেই মামলা হয়। এ ১২টি মামলা পুলিশ বাদী হয়ে করেন।

গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে আবু সাঈদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব।’

এই বক্তব্যকে কেন্দ্র করে একের পর এক মামলা হতে থাকে।

মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার রফিকুল আলম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১২টি মামলা করা হয়েছে। আর আসামি গ্রেপ্তার করা হয়েছে ১৪ জন। এসব মামলায় সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরক আইনে ও নাশকতার বিষয় উল্লেখ করে মামলা হয়েছে। আর আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ