শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জিতে এবার লক্ষ্য টি–টোয়েন্টি সিরিজ জয়ের। সে লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ফলে শুরুতে ফিল্ডিং করবে অস্ট্রেলিয়া। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জেতার পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ টি–টোয়েন্টি সিরিজেও। আগে একবার অজিদের ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজে হারিয়েছে স্বাগতিকরা। তবে সেই সিরিজের পিচ নিয়ে আছে অনেক প্রশ্ন।

চটগ্রামের উইকেটে সাধারণত ব্যাটাররা বাড়তি সুবিধা পায়। ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশের পেসাররা এই সিরিজে কি করেন সেটাই এখন দেখার বিষয়।