শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ

ভারত সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হল বাংলাদেশ দলকে। কোমরের চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।

তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন শরিফুল ইসলাম। একই সঙ্গে শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। ভারত সিরিজের আগে নিজেদের মাঝে ভাগাভাগি হয়ে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে সেঞ্চুরি হাকালেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলে শুধু প্রথম রাউন্ড খেলেছেন তাসকিন। এরপর বিশ্রাম নিয়েছেন কিছুদিন। মাঝে এক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেছেন। কিন্তু কাল আবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে খেলার প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন। জানা গেছে, কাল তিনি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন।

আগামী ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। পরে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে চট্টগ্রাম ও মিরপুরে।