শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

প্রথমবারের মত পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন ৩ নারী রেফারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবারের মত পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন ৩ নারী রেফারি

এবারের কাতার ফুটবল বিশ্বকাপ নানা দিক থেকেই অন্যবারের চেয়ে আলাদা। ইতিহাসে প্রথমবারের মত এবার পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন ৩ নারী রেফারি।

কাতার বিশ্বকাপের জন্য ৩৬ রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এদের মধ্যে তিনজন নারী। এমন বিশ্ব আসরে প্রথমবারের মতো মাঠে নামবেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্র্যাপার্ট, ২০১৯ সালে ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন। ওই বছরই দায়িত্ব পান ঘরের মাঠে নারী বিশ্বকাপে রেফারির।

ফ্র্যাপার্টের থেকে দু’বছরের ছোটাে ইয়োশিমি ইয়ামাশিতাও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ছিলেন জাপানে পুরুষদের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ম্যাচের রেফারি। ২০১৯ সালে প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

৩৪ বছর বয়সী সালিমা মুকানসাঙ্গাও কোনো অংশে কম নন। চলতি বছর জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে প্রথম নারী রেফারির দায়িত্ব পান। মুকানসাঙ্গার স্বপ্ন ছিল একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হবার। কিন্তু ২০ বছর বয়সে রুয়ান্ডায় নারীদের ঘরোয়া লিগে রেফারি হয়ে প্রশংসা কুড়িয়েছিলেন।

তিন নারী সহকারী রেফারিও থাকছেন কাতার বিশ্বকাপে। এরা হলেন- ব্রাজিলের নুউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ ও যুক্তরাষ্ট্রের কাথরিন নেসবিট।