দীপ্ত নিউজ
রাজনীতি

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (০২ নভেম্বর) বিকাল ৩টায় সিইসি সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবন প্রবেশ করেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ‘শাপলা কলি‘ সহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় ইসি তালিকা থেকে এনসিপি প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে ‘শাপলা কলি‘ পেলে এনসিপি মেনে নেবে বলেনও জানান তিনি।

জহিরুল হক মুসা আরো বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। সেক্ষেত্রে ‘শাপলা কলি‘ পেলেও এনসিপি মেনে নেবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।