শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতানের

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস। ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের জন্য ছক্কা–উইকেটের ভিত্তিতে অনুদান দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার টাকা)।

দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানান, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’

তিনি বলেন, ‘আমাদের দলের কোনো ব্যাটার ছক্কা মারলেই আমরা ১ লাখ রুপি ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব। আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে। তাই ঠিক করেছি, প্রতি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান, বিশেষ করে শিশুদের জন্য যারা কাজ করছে এমন সংস্থাকে।’ জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পিএসএল এবার কেবল রোমাঞ্চই নয়, দেখাচ্ছে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও। খেলা যেমনই হোক, এবার পিএসএল মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়।

এদিকে মাঠেও চলছে জমজমাট লড়াই। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে। কোয়েটার পক্ষে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ তুলে নেন ৪২ রানে ৪ উইকেট।

অন্য ম্যাচে হাইস্কোরিং উত্তেজনায় করাচি কিংস ২৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করে ৪ উইকেটে জয় তুলে নেয়। করাচির জেমস ভিন্স মাত্র ৪৩ বলে খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।