শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

প্রতিবাদ করাটা অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন শেখ হাসিনা: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিবাদ করাটা অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন শেখ হাসিনা: প্রেস সচিব

প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানী শিল্পকলা একাডেমিতে ‘দৈনিক নয়া দিগন্ত‘ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ করল ‘দৈনিক নয়া দিগন্ত‘।

শফিকুল আলম বলেন, ‘৭৫–এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল’

তিনি বলেন, ‘একটা দেশের জন্য, বিপ্লবের জন্য, সংবাদপত্র অনেকটাই জরুরি। ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।’

 

এসএ