শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই শীর্ষ গ্যাংস্টার ও তার ভাইকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই শীর্ষ গ্যাংস্টার ও তার ভাইকে গুলি করে হত্যা
শীর্ষ গ্যাংস্টার আতিক আহমেদ

ভারতের উত্তর প্রদেশের শীর্ষ গ্যাংস্টার ও তার ভাইকে পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সকলের চোখের সামনে আততায়ীদের হাতে খুন হয় তারা।

শীর্ষ গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নেয়ার পথে গুলি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আতিকের মাথায় গুলি লাগে এবং মাটিতেলুটিয়ে পড়েন তিনি। তারপর তাঁকে ও আশরাফকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই দু’ভাইয়ের মৃত্যু হয়।

আতিক আহমেদের আইনজীবী জানিয়েছেন, আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি করে।

তিনি আরও জানান, হত্যাকারী ব্যক্তি ওই দুই ভাইয়ের খুব কাছেই ছিল। পুলিশ তিন দুষ্কৃতিকে ধরে ফেলেছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বন্দুকটিও।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন পুলিশ কনস্টেবল ও একজন সাংবাদিক আহত হয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। পাশাপাশি র‌াজ্যে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এই ঘটনার মাত্র দুদিন আগে ঝাঁসিতে আতিক আহমেদের ছেলেও এনকাউন্টারে মারা যান।

অনু/দীপ্ত সংবাদ