শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে রাজধানী পুরানা পল্টনে ৪ তলা ভবনে লাগা আগুন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

আগুন লাগার কারণ এখনও জানা যায় নি উল্লেখ করে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ–পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ভবনটিতে ২–১টি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ভবনটির দ্বিতীয় তলায় বেশ কয়েকটি `ল‘ চেম্বার থাকায় তাদের গুরত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি ‘ল‘ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

এসএ