শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

পুরস্কারের অর্থ বন্যার্তদের দেবে সাফ চ্যাম্পিয়নরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুরস্কারের অর্থ বন্যার্তদের দেবে সাফ চ্যাম্পিয়নরা

সাফজয়ী দলের প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর সেই অর্থ বন্যা কবলিত মানুষদের জন্য উৎসর্গ করেছেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল।

জাতীয় ক্রীড়া পরিষদে, খেলোয়াড়দের বরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপালকে ৪–১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন তিনি। দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে, পুরস্কৃত অর্থ বন্যা কবলিত মানুষদের জন্য উৎসর্গ করেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের খেলোয়াড়রা।

হাসিব/এজে/দীপ্ত সংবাদ