দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরের কাউখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

পিরোজপুরের কাউখালীতে প্রতিপক্ষের হামলায় হাসিব বয়াতী (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসিবের পিতা ইউনুস বয়াতীর প্রতিবেশী সাবেক মেম্বর মহারাজের পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় ইউনুস বয়াতীর সঙ্গে মহারাজ মোল্লার কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় হাসিব মহারাজদের বাড়িতে যায়। অনেক সময় গেলে হাসিব বাড়িতে না আসায় স্বজনরা রাত ৮ টার দিকে তার খোঁজে বের হলে মহারাজের বাড়ির কাছে ৩নম্বর ওয়ার্ডের নতুন রাস্তার ব্রীজের গোড়ায় তাকে পরে থাকতে দেখে।

সূত্রে আরও জানা গেছে, স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তবে নিহত হাসিবের মা নিরু বেগম জানান, মহারাজ মোল্লার লোকজন সন্ধ্যার পর তার ছেলেকে ডেকে নিয়ে যায়। এবং পরে তাকে কুপিয়ে হত্যা করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, হাসিবের পিতা ইউনুস বয়াতীর সাথে সাবেক মেম্বর মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। সন্ধ্যায় ইউনুস বয়াতীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। লাশ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।