শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিএসসিতে মুলা ঝুলিয়ে নন-ক্যাডার প্রার্থীদের প্রতিবাদ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পিএসসিতে মুলা ঝুলিয়ে নন-ক্যাডার প্রার্থীদের প্রতিবাদ

নন-ক্যাডার পর্যায়ে নিয়োগ ইস্যুতে প্রার্থীদের আন্দোলন পঞ্চম দিনের মতো অব্যাহত আছে। আজও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে প্রতিবাদ সমাবেশ পালন করছেন হাজরো চাকরি প্রত্যাশী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির সামনে এ কর্মসূচি করেন চাকরিপ্রার্থীরা। বিকেলে তারা একই স্থানে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে নাটক মঞ্চস্থ করবেন বলেও জানা গেছে।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, পিএসসি চেয়ারম্যানের কথা অসঙ্গতিপূর্ণ। আমাদের আন্দোলনকে স্থিমিত করার জন্য তিনি কূটকৌশল চালাচ্ছেন। যৌক্তিক দাবিতে আন্দোলন করা প্রার্থীদের চাপে পড়ে তিনি এখন উল্টোপথে হাঁটছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

ছয় দফা দাবিতে গত ৩০ অক্টোবর দুপুর ২টা থেকে অবস্থান কর্মসূচি করছেন নন-ক্যাডার তালিকার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার পঞ্চমদিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির পঞ্চম দিনেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায় না হলে তারা আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।