শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২৩ মার্চ) সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও তারকা ওপেনার তানজিদ হাসান তামিম মঙ্গলবার পাকিস্তানের বিমান ধরবেন। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

এ জন্য পিএসএলে দল পাওয়া ছয় ক্রিকেটারকে কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে।