শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

‘পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে’

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজগতার মধ্যে পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছ থেকে দীক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পাশ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাই দেশের জনগণ ঘৃণাভাবে প্রত্যাখান করেছে। কোনভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। মিনিমান কোন অনুতপ্ত নেই। সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করেছে। কোনভাবেই এ দেশের ফ্যাসিবাদ কায়েম না করতে পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে।

জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন– জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন, সদর থানা বিএনপি’র সভাপতি আজগর আলী প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি অংশ গ্রহণ করে।

সুমন খান

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।