শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কলহের জেরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শহরের আরাপপুর দুঃখী মাহমুদ সড়ক এলাকা বাসিন্দা রিক্সাচালক জহুরুল ইসলামের সাথে স্ত্রী সীমা খাতুনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জহুরুল ইট দিয়ে সীমার মাথায় আঘাত করে। সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More