শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে পেসার মোস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তান সুপার লিগের ড্রাফটে পেসার মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে নয় দশমিক দুই–ছয় ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই পেসার।

বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয় তাকে। গত আসরে ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও বাঁহাতি এই পেসারের প্রতি আস্থা রাখেনি কোনো দল। ২০১৭–১৮ মৌসুমে মুস্তাফিজ, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন। পাঁচ ম্যাচে নিয়েছিলেন চারটি উইকেট।

আগামী ৮ এপ্রিল, লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের দশম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।