শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তান বিশ্বকাপে ভারত-ম্যাচ বর্জন করতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তান বিশ্বকাপে ভারত-ম্যাচ বর্জন করতে পারে
পাকিস্তান বিশ্বকাপে ভারত-ম্যাচ বর্জন করতে পারে

বাংলাদেশ দলকে বিশ্ব টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কঠোর অবস্থান নিতে পারে। এর জেরে আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপরীতে ম্যাচ না খেলার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে পাকিস্তানের। সূত্র জিও সুপার।

দুদিন আগে বিশ্বকাপ বয়কট করার প্রশ্নে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেছিলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।’ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার জন্য শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে গিয়েছিলেন।

বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে পাকিস্তান ফেডারেল সরকার। এ বিষয়ে শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে সোমবারের (২৬ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপরীতে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।