শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ

দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এর আগে পাকিস্তান জাতীয় দলে স্থায়ী কোনো ব্যাটিং কোচ ছিলো না। মাঝে মধ্যে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন জাতীয় নির্বাচক আসাদ শফিক।

এবার দুই বছরের চুক্তিতে তিন সংস্করণেই পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্মিথকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন লেভেল–৪ কোচিং সনদধারী স্মিথ। সর্বশেষ মৌসুমে মুলতান সুলতানসের সহকারী কোচ ছিলেন তিনি।

এছাড়াও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪৬ বছর বয়সি স্মিথ।

আসন্ন ইংল্যান্ড সফর দিয়ে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন স্মিথ। ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি এবং ৪০টি হাফ–সেঞ্চুরিতে ৭ হাজার ২৯ রান করেছেন তিনি।