শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

 

বিশ্বকাপে পাকিস্তানকে ৩৬৮ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২০ অক্টোবর) চিন্নাস্বামী স্টেডিয়ামে, শুরুটা দুর্দান্ত করেন ওয়ার্নার ও মিচেল মার্শ।

যদিও শাহীন শাহ আফ্রিদির বলে ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলেছেন উসামা মীর। নতুন জীবন পেয়ে ভয়ংকর হয়ে ওঠেন ওয়ার্নার। তাকে সঙ্গ দেন মার্শ। রীতিমতো তান্ডব চালান দুজন।

চার ছয়ের মারে ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি। তারপরই চার মেরে নিজের দ্বিতীয় শতকের দেখা পান মার্শ।

২৫৯ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। ১২১ রানে সাজঘরে ফেরেন মার্শ।

শেষ পর্যন্ত ওয়ার্নারের ১৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর কোরে, ৯ উইকেটে ৩৬৭ রানের বড় সংগ্রহ পায় অজিরা।

 

এসএ/দীপ্ত নিউজ