শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ রানে হেরেছে পাকিস্তান। ম্যাচটিতে স্তন ক্যান্সারে আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ ও সবার মাঝে সচেতনতা বাড়ানোর ক্যাম্পেইন হিসেবে প্রথমবারের মতো গোলাপি জার্সি পরে খেলতে নামে স্বাগতিকরা।

পাশাপাশি ৩১৯ দিন পর পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি খেলতে নামেন বাবর আজম। ফেরার ম্যাচে ৯ রান করতে পারলেই ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে তিনি হয়ে যেতেন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক। কিন্তু ফেরার ম্যাচে বাবর উপহার দেন ডাক। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯৫ রানের লক্ষে নেমে ১৮ ওভার ১ বলে সব কটি উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে পাকিস্তান।