শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

পল্লবী থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পল্লবী থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টাংগাইল সরকারি সাদত কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটি সম্পাদক অস্ত্রধারী ক্যাডার সোহেল আনসারীকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানী পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সোহেল আনসারী টাঙ্গাইলের করটিয়ার নুর মিয়া আনসারীর ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে স্বীকার করেছেন।

আরও বলা হয়েছে, গ্রেপ্তার সোহেল আনসারী আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার। তার নামে টাংগাইল জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে ।

 

এসএ