পবিত্র আশুরা’র তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরা তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৬ জুন)।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬, ০২–৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭, ০২–৯৫৫৫৯৫১।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More