শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মায় ট্রলার ডুবি, নিহত-২,নিখোঁজ অনেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মায় ট্রলার ডুবি, নিহত-২,নিখোঁজ অনেকে
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার থাকা এক শিশুসহ দুইজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনো জানা যায়নি।

শনিবার (১৬ ডিসেম্বর) সোয়া ৬ টার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা শাখা নদীতে ট্রলার পারাপারের সময় এ ঘটনা ঘটে।

ট্রলার ডুবি ঘটনায় নিহতরা হলেন, ফাহিজা (৬) শিফা আক্তার (১৮)।

প্রত্যক্ষদর্শী হাফেজ মৃধা জানিয়েছেন, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৩৫–৪০ জনযাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশ্যে ট্রলাটি ছেড়ে মাঝ নদীতে আসলে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারের উপর উঠিয়ে দেয়। এতে ট্রলারসহ ট্রলারে থাকা সকল যাত্রী পানিতে তলিয়ে গেলে এক শিশু সহ দুইজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। 

এদিকে এ ঘটনার পর পর নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা। 

আরও পড়ুন: ট্রলার থেকে পড়ে পদ্মায় নিখোঁজ শ্রমিক

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা এখনো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কয়েকজন নিখোঁজ রয়েছে এখনো জানান যায়নি।

কায়সার/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।