শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পণ্য বিক্রি নয় পরিচিতির জন্যই মেলায় অংশ নিয়েছে অনেক প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পণ্য বিক্রি নয় পরিচিতির জন্যই মেলায় অংশ নিয়েছে অনেক প্রতিষ্ঠান
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পণ্য বিক্রির চেয়ে, নিজেদের পরিচিতির জন্যই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান। নানা ধরনের ছাড় আর উপহারের মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করছে তারা।

দেশের নামিদামি কোম্পানিগুলো ঢাকা বাণিজ্য মেলায় নির্মাণ করেছে বড় বড় প্যাভিলিয়ন। মূল উদ্দেশ্য প্রচার ও প্রসার। নজরকাড়া এই প্রদর্শনী আকৃষ্ট করছে ক্রেতা-দর্শনার্থীদের। ভেতরে পণ্যের পসরা, আর মানুষকে আকৃষ্ট করতে বাইরে রয়েছে বিভিন্ন রকম আয়োজন।

প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের পণ্যের পরিচিতি বাড়াতে এই মেলা বড় ভূমিকা রাখে। মাসব্যাপী এই মেলার শেষ পর্যায়ে এসে বেশ ছাড় দিচ্ছেন অনেক দোকানি।

সাপ্তাহিক ছুটির কারণে, শুক্রবার দিনভর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ছিল ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর।

রাজশাহী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আগামীকাল ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী>>> ইউসুফ আদনান