দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পটুয়াখালীতে মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা।

এ ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। তাই শেষ দিনে পটুয়াখালীর শহর সহ বিভিন্ন বাজারে চলছে ইলিশ বিক্রির ধুম। সন্ধ্যার পর পরই মাইকিং করে পটুয়াখালী, কলাপাড়া, গলাচিপা, দুমিক ও রাঙ্গাবালী সহ জেলার সব মাছ বাজারগুলো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইলিশ বিক্রি শুরু হয়।

ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এসব বাজার। তবে আগের তুলনায় দাম তেমন কমেনি বলে দাবি ক্রেতা বিক্রেতাদের।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৬শ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৩শ‘ ৫০ টাকা কেজি দরে। শুক্রবার ও শনিবার দুই দিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিনের এসব বাজারে বিক্রি হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।