শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘সমকালীন জাপান’ বিষয়ক বক্তৃতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘সমকালীন জাপান’ বিষয়ক বক্তৃতা

বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি।

রবিবার (২০ জুলাই) রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) “সমকালীন জাপান: এর পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান–বাংলাদেশ সম্পর্ক” শীর্ষক বক্তৃতায় এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তৃতায় তাকাহাশি নাওকি জাপানের বর্তমান নিরাপত্তা কৌশল, কূটনৈতিক অগ্রাধিকার ও “ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো–প্যাসিফিক (এফওআইপি)” ধারণার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশকে জাপানের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৮টি দেশের ৯৭ জন কোর্স সদস্য জাপান–বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক ভূ–রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।