শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে যাত্রী সেজে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে যাত্রী সেজে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী সদর উপজেলায় যাত্রী সেজে বাবুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে তার রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই রিকশা চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে তার অস্ত্রোপাচার করা হয়।

সোমবার (২২ মে) দিবাগত রাত ২ টায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।

আহত রিকশা চালক বাবুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে। জীবিকা নির্বাহের তাগিদে গত ৩ বছর যাবত তিনি নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালাতেন।

গ্যারেজের মালিক আনোয়ার হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ২ টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের রিকশায় উঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক রিকশাচালক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে রিকশাটি ছিনিয়ে নেয়। ছোরার আঘাতে বাবুলের গলার চামড়ায় কেটে যায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, বিষয়টি আমরা শুনেছি। হাসপাতালে এবং ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হচ্ছে।

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ