শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমাইল হোসেন শিহাব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন শিহাব (৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের আঠার বাড়ির গোলাম মোস্তফা সুমনের ছেলে।

জানা যায়, সন্ধ্যার দিকে শিশু শিহাব রাস্তা পারপারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি রাস্তা পারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ