শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে ভূয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ভূয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সনদ বিহীন চিকিৎসা প্রদান করার দায়ে আব্দুর রহমান (২৪) নামে এক ‘ভূয়া ডাক্তার’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

দন্ডপ্রাপ্ত আব্দুর রহমান ওই ইউনিয়নের আইছাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আবদুর রহমান দীর্ঘদিন পর্যন্ত এলাকায় এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও ভ্যাটেনারি চিকিৎসা দিয়ে আসছে। কোনো প্রকার সনদ ছাড়া একই ব্যক্তি একাধিক ধরণের চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সেখানে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির রেজিস্ট্রেশন সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া যায় আব্দুর রহমানের বিরুদ্ধে। এমনকি অভিযান কালে তা প্রমাণিত হয় এবং তার চেম্বারে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষধও পাওয়া যায়। পরে তাকে বিধি অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

আল/দীপ্ত সংবাদ