শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

নেদারল্যান্ডস কোচিং প্যানেলে রাসেল ডমিঙ্গো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নেদারল্যান্ডস কোচিং প্যানেলে রাসেল ডমিঙ্গো
রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর খুব বেশিদিন বেকার থাকতে হলো না প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোকে । আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। তিনি কোচিং প্যানেলে তাঁর ভূমিকা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আসন্ন এই সফরে ডাচ দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে রাসেল ডমিঙ্গোকে। তার সঙ্গে কোচিং প্যানেলে থাকবেন স্বদেশী হেইনো কুন।

এই সিরিজে নেদারল্যান্ডস দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ রায়ান কুক। তার পরিবর্তে দলের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে যাচ্ছেন রায়ান ভ্যান নিকের্ক। দলেও রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর নেদারল্যান্ড দলে ডাক পেয়েছেন স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে।

নেদারল্যান্ডসের মতো সহযোগী ক্রিকেট খেলুড়ে দেশের কোচিং স্টাফে তাঁর সংযোজন নি:ন্দেহে বেশ বড় এক ঘটনা। ২০২৩ বিশ্বকাপে খেলতে চাইলে সামনের জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জয়ের বিকল্প নেই তাঁদের। তাঁর ঠিক আগে ডোমিঙ্গোর অন্তর্ভুক্তি দলটির ক্রিকেটারদের বাড়তি আত্নবিশ্বাস জোগাবে।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।