শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি হার্নান্দেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি হার্নান্দেজ

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলে কোচ হলেন স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। এতে প্রায় পঞ্চাশ বছরে প্রথম বিদেশি কোচ হিসেবে ডাচ জাতীয় দলের দায়িত্ব নিলেন জাভি।

২০২৪ সালের মে মাসে বার্সেলোনা কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার পর আর কোনো দলের ডাগআউটে দেখা যায়নি জাভিকে। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে জাভির আলোচনার কথাও শোনা গিয়েছিল।

এদিকে, বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অব থার্টি টু থেকে বিদায় নেয় ডাচরা। পরে দায়িত্ব ছাড়েন রোনাল্ড ক্যোমান। এরপর আবারও লুই ফন গালকে ফেরানো হতে পারে গুঞ্জন থাকলেও জাভিকেই বেছে নিলো নেদারল্যান্ডস।

মজার ব্যাপার, ২০২১ সালে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন, সেটাও ক্যোমান পদত্যাগ করার পর।

এর আগে, ডাচদের সবশেষ বিদেশি কোচ ছিলেন আর্নস্ট হ্যাপেল (১৯৭৭–৭৮)। প্রায় ৫০ বছর পর আবারও তেমন নজির গড়লেন জাভি।