শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

নেদারল্যান্ডসকে ৩২৩ রানের বড় টার্গেট দিল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেদারল্যান্ডসকে ৩২৩ রানের বড় টার্গেট দিল নিউজিল্যান্ড

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৩২৩ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

সোমবার (৯ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সাবধানী শুরু করেন দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে। ডাচদের প্রথম তিন ওভারে কোনো রানই তুলতে পারেননি এই দুই ব্যাটার। চতুর্থ ওভারের প্রথম বলে উইল ইয়ং চার মেরে ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলেন। এরপরই আগ্রাসী রূপ ধারণ করেন দুই কিউই ব্যাটার।

ইংল্যান্ড ম্যাচে খালি হাতে ফেরা উইল ইয়ং এ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। তিনি করেন ৮০ বলে ৭০ রান। পরে কিউইদের ইনিংসে আরও দুই ফিফটি এবং একটি ফিফটিছোঁয়া ইনিংসের দেখা পাওয়া যায়। রাচীন রবীন্দ্র করেন ৫১ বলে ৫১ এবং অধিনায়ক টম ল্যাথাম করেন ৪৬ বলে ৫৩ রান।

শেষ দিকে মিচেল স্যান্টনারের অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে ভর করে কিউইদের সংগ্রহ ৭ উইকেটে ৩২২।

ডাচদের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন আরইয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ভ্যান ডার মারউই।

 

আল / দীপ্ত সংবাদ