নেত্রকোনার পূর্বধলায় (নেত্রকোনা–৫ আসনের) জামায়তের এমপি মাছুম মোস্তাফার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্পে তার গাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় জামায়াত নেতাদের দাবী, এমপি মাছুুম মোস্তাফা আতকাপাড়া পেট্রোল পাম্পে তেল আনতে গেলে অতর্কিত তার গাড়িটিতে হামলা চালায় বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে তাকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পর উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এমপি জামায়ত এমপি মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, বিএনপির কয়েকজন অর্তকিত হামলা করে প্রথমে গাড়িটি ভাঙচুর করে। পরে তার ওপর আক্রমণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ