শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
সারাদেশ

নীলফামারীতে ৫ মাদক সেবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

আদীব জামাল
আদীব জামাল
নীলফামারীতে ৫ মাদক সেবককে  ভ্রাম্যমাণ আদালতের  কারাদন্ড

নীলফামারীর ডোমারে মাদক সেবন ও বহনের দায়ে পৃথক পৃথক স্থানে ৫জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের কৃষ্ট কুমার রায়ের ছেলে এসকে হিমেল(২৬),একই এলাকার ক্ষেত্র মোহন রায়ের ছেলে নবদ্বীপ রায়(৩৩), বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে আনারুল ইসলাম(৩৮), পৌরসভা মাদ্রাসা পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৩০) ও একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রুবেল ইসলাম(৩৫)।

সোমবার (১৪ আগস্ট) বিকাল তিনটায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে চিলাহাটি রোড পৌর এলাকার ছোট পুল স্থানে এসকে হিমেল ও নবদ্বীপকে আটক করে।

এসময় দুজনের কাছেই একটি করে হিরোইনের প্যাকেট পাওয়া যায়। পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিপিএএ কে খবর দিলে, তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থ দন্ড দেন।

একই দিনে বিকাল চারটায় ডোমার সরকারী ডিগ্রী কলেজের নির্মাণাধীন ভবনের তিনতলায় মাদক সেবন করার অপরাধে আনারুল, জাহাঙ্গীর ও রুবেল ইসলামকে আটক করে। এসময় আটকরা সেখানে গাঁজা সেবন করছিল। সেখানেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিপিএএ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও পাচঁশত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।