রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সাইকেল শোভাযাত্রা

Avatar photoAdib Jamal

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে সচেতনতা মুলক সাইকেল শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) সকালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এই কর্মসুচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্ত্বর এসে শেষ হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর সভাপতিতে, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

‘‘আতংক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়’’ শ্লোগানে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই শোভাযাত্রায় অংশ নেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More