শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

নির্বাচনের পরই তড়িঘড়ি করে অনুশীলনে সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনের পরই তড়িঘড়ি করে অনুশীলনে সাকিব
অনুশীলনে সাকিব

সংসদ নির্বাচনে জয়লাভের পরদিনই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুরের ইনডোর স্টেডিয়ামে যান সাকিব। কোচ নাজমুল আবেদিন ফাহিম, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইনের সাথে কথা বলে তিনি।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। নিজেকে প্রস্তুত করতে মাঠে নামেন তিনি। এসময় মাঠকর্মীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন এই অলরাউন্ডার। মাগুরা–২ আসনে থেকে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন সাকিব।

মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেন সাকিব। পরবর্তীতে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে প্রস্তুতি লাগবে, প্রায় আড়াই মাসের মতো মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি। তাই স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে সেই কারণেই সময় নষ্ট করতে পারিনি।’

তবে এখনই অনুশীলন শুরু করলেও, পুরো ফিটনেস ফিরে পেতে কিছুদিন সময় লাগবে বলেও জানান সাকিব, ‘ইনজুরিতে ছিলাম, তাই মিস করার চান্স ছিল না। মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। সুতরাং ইনজুরিতে যেহেতু ছিলাম, মিস করার সুযোগ আসেনি। অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। ইনজুরিও ছিল আঙুলে, সময় তো লাগবে বোলিংয়ে স্বাভাবিক হতে। বাট উন্নতি হচ্ছে।’

 

আল / দীপ্ত সংবাদ